গণতন্ত্রের বিজয় সন্নিকটে : শামসুজ্জামান দুদু - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্রের বিজয় সন্নিকটে : শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১০, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১০, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ

 

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভোট ডাকাতি করে আওয়ামী লীগের ক্ষমতায় আসার স্বপ্ন আর পূরণ হবে না। ভোট ডাকাতদের বিরুদ্ধে জনগণ এবার রুখে দাঁড়াবে। গণতন্ত্রের বিজয় অতি সন্নিকটে। ভোট ডাকাতেরা এবার পালাবার জায়গা ও সময় পাবে না।
শুক্রবার, জুন ৯, ২০২৩, বিকেলে গাজীপুর জেলা বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী সাইয়েদুল আলম বাবুল, মেয়র মুজিবুর রহমান, জেলা বিএনপির সিনয়ি সহসভাপতি ডা. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক ড. ব্যারিস্ট্রার ইশরাক আহমেদ সিদ্দিকী, কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ভিপি হেলাল উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবু তাহের মুসল্লি, কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবীর মাস্টার, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান পেরা, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, জেলা যুব দল আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, জেলা ছাত্রদল সভাপতি ইমরান হোসেন শিশির, সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, সাধারণ সম্পাদক গোল নাহার, জেলা কৃষকদলের সদস্য সচিব শাহ ইস্কেন্দার জানু প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ