গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগাতে জনগণের প্রতি আহ্বান ইশরাক'র - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪৮, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগাতে জনগণের প্রতি আহ্বান ইশরাক’র

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ঢাকা–৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, দেশের গণতন্ত্র রক্ষায় এবার জনগণের সামনে একটি বড় সুযোগ এসেছে, যা সঠিকভাবে কাজে লাগাতে হবে। ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় আনতে পারলে দেশের গণতন্ত্র স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে কোতোয়ালি থানা-র উদ্যোগে আয়োজিত গণসংযোগ ও মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, খালেদা জিয়া গণতন্ত্র ও দেশের জনগণের জন্য আজীবন সংগ্রাম করেছেন। বাংলাদেশের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। এমনকি পরিবারের সবচেয়ে সংকটময় সময়েও তিনি দেশ ও জনগণকে ভুলে যাননি।

তিনি আরও বলেন, গত তিনটি নির্বাচনের নামে প্রহসন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়দায় বাংলাদেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। এখন জনগণের সামনে সুযোগ এসেছে স্থায়ীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার। আড়াই বছর আগে বিএনপি দেশের জন্য ৩১ দফার একটি রূপরেখা দিয়েছে। জনগণ ভোট দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় আনলে ইনশাআল্লাহ তারেক রহমান-এর নেতৃত্বে সেই ৩১ দফা বাস্তবায়ন করা হবে এবং দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।

২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই সময়ে যে গণহত্যা হয়েছে, তার সঠিক বিচার অবশ্যই হতে হবে। যারা গুলির নির্দেশ দিয়েছে এবং যারা গুলি করেছে—শুধু তারাই বিচারের আওতায় আসবে। যারা সাধারণ নাগরিক বা যারা ফ্যাসিবাদের সাথে সরাসরি জড়িত ছিল না, তাদের কোনো ধরনের হয়রানি করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশকে বিভাজনের দিকে ঠেলে দিয়েছিল। তাদের বিরুদ্ধে গেলেই মুক্তিযোদ্ধাদেরও রাজাকার বা পাকিস্তানপন্থী বলা হতো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন—তাকেও অপমান করা হয়েছে। এভাবে দেশকে বিভাজন করে কখনো শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়া সম্ভব নয়। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই, কিন্তু পরাজয়ের আশঙ্কায় ভোটকেন্দ্র দখল কিংবা সহিংসতার রাজনীতি করা যাবে না। জনগণের রায় সবাইকে মেনে নিতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ