গাঁজা সেবনের অপরাধে যুবকের কারাদন্ড - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাঁজা সেবনের অপরাধে যুবকের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ২৭, ২০২৩ ২:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ২৭, ২০২৩ ২:২০ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী চাটখিলে গাঁজা সেবনের দায়ে এক যুবককে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও তাকে ৫০ টাকা জরিমানা করা হয়।

রোববার (২৭ আগস্ট) সকালে উপজেলার পাঁচগাও ইউনিয়নের ছনাগাজী বেপারী বাড়িতে এ অভিযান চালানো হয়।

দন্ডপ্রাপ্ত যুবকের নাম সফিকুল ইসলাম (৩০)। সে উপজেলার পাঁচগাও ইউনিয়নের ছনাগাজী বেপারী বাড়ির আবুল খায়েরের ছেলে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, সকালে গাঁজা সেবন করার সময় নিজ বাড়ি থেকে সফিকুলকে আটক করা হয়। এ সময় তার থেকে ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে চাটখিল থানায় সোপর্দ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ