গুমের শিকার বিএনপি নেতা সুমনের পরিবারের পাশে রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গুমের শিকার বিএনপি নেতা সুমনের পরিবারের পাশে রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ১০, ২০২২ ৮:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ১০, ২০২২ ৮:০৯ পূর্বাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

গুমের শিকার বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়ে ঈদের শুভেচ্ছা বিনময় করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রবিবার (১০ জুন) দুপুরে গুমের শিকার সুমনের নাখাল পাড়ার বাসায় গিয়ে তার মা বোন স্ত্রী সন্তানদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী ও ছাত্রদল নেতা ডা আবদুল আউয়াল ।

এ সময় রিজভী বলেন,গুম খুনের বিচার একদিন হবেই। তিনি বলেন সরকারের সময় ফুরিয়ে এসেছে। জোর করে নির্যাতন নিপীড়ন চালিয়ে আর ক্ষমতায় থাকা যাবে না। এ সময় তিনি তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ