গোলাপগঞ্জে মা সমাবেশ ও গুণী শিক্ষককে সংবর্ধনা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জে মা সমাবেশ ও গুণী শিক্ষককে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৫, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৫, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ

 

আজিজ খান, গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ, প্রতিষ্ঠাতা সাবেক প্রদান শিক্ষক সিরাজ উদ্দিন ও তাহার সহধর্মিণী শিক্ষানুরাগী সুলতানা উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়েছে। ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন’ সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয় এবং গুণী প্রতিষ্ঠাতা সাবেক প্রদান শিক্ষক সংবর্ধনা দিতে এ সভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজ খানের সভাপতিত্বে প্রধান শিক্ষক আতিকুর রহমানের সঞ্চালনায় বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষাণুরাগী সমাজসেবক সেলিম আহমদ, আজমল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য হুছনা বেগম, হাফিজ উদ্দিন লিটন,কবির আহমদ, শিক্ষক নার্গিছ সুলতানা, নিয়তী রানী চন্দ, অনিতা রানী রায়, সাবিত্রী রানী রায়।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান ও শিক্ষকের সম্মান একটি অন্যটির অবিচ্ছেদ্য অংশ। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন পুনরুদ্ধার সম্ভব।

তারা আরোও বলেন প্রাথমিক শিক্ষা হচ্ছে একটি শিশুর সুদীর্ঘ পথ-পরিক্রমার প্রারম্ভিক ধাপ। মায়ের হাত ধরে গুটিগুটি পায়ে যখন একটি শিশু প্রথমবারের মতো বিদ্যালয়ের আঙ্গিনায় পা রাখে, তখন শুরু হয় তার নতুন জগতে পথচলা। আর এই নতুন পথচলাকে আরো মসৃণ করতে একজন মায়ের সচেতনতাই সর্বাধিক গুরুত্বপূর্ণ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ