গ্রেড পুর্নবহালের দাবিতে সরকারি কর্মচারী পরিষদের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ১৩, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ১৩, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ

সরকারি কর্মচারীদের নবম পে-স্কেল বাস্তবায়ন, বেতন-ভাতা বৃদ্ধি, টাইম স্কেল-সিলেকশন গ্রেড পুর্নবহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় পরিষদ।
শনিবার (১৩ মে) জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম হলে তারা এ সংবাদ সম্মেলনে করেন।
বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় পরিষদের সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জরুরী ভিত্তিতে বাজেট ২০২৩-২৪ অর্থ বছরের পূর্বে কর্মচারী নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ প্রদানের সুযোগ দিবেন এবং কর্মচারীদের যৌক্তিক দাবীসহ ৯ম পে স্কেল বাস্তবায়ন করবেন। যৌক্তিক দাবী সমূহ ও ৯ম পে স্কেল এর বিষয়ে
আগামী ২৪ মে ২০২৩ এর মধ্যে সরকার কর্তৃক কোন ঘোষণা না আসলে অবিলম্বে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।
এসময় তিনি কিছু দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:
১. প্রধানমন্ত্রী সাথে সাক্ষাতের সুযোগ দান।
২. অবিলম্বে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন।
৩. নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত ১০-২০ তম গ্রেডভুক্ত কর্মচারীদেরকে ৫০% মহার্ঘ ভাতা প্রদান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের মহাসচিব মো. রুহুল আমিন, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের কার্যকারী সভাপতি জমশেদ আলী, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. হেদায়েত হোসেন।
জনতার আওয়াজ/আ আ