গ্রেফতার হতে পারেন তামিল অভিনেত্রী যশিকা আনন্দ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৯, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গ্রেফতার হতে পারেন তামিল অভিনেত্রী যশিকা আনন্দ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ

 

তামিল অভিনেত্রী যশিকা আনন্দ যেকোনো সময় গ্রেফতার হতে পারেন বলে খবর ছড়িয়েছে। ভারতীয় গণমাধ্যম থেকে বলা হচ্ছে, গত বছরের জুলাইয়ে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনি। সেই ঘটনায় তার এক বন্ধু ঘটনাস্থলেই মারা যান। এরপর এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলাতেই ফেঁসে যাচ্ছেন যশিকা।

কিছুদিন আগে তাকে তলব করেছিলেন আদালত। কিন্তু তিনি হাজির হননি। সম্প্রতি আদালত জানিয়েছেন, আগামী ২৫ এপ্রিলের মধ্যে তিনি হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

গত বছরের ২৪ জুলাই ভারতের মহাবালিপুরমে দুর্ঘটনাটি ঘটেছিল। যশিকা আনন্দ নিজেই গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি ওভারটার্ন করে একটি ডিভাইডারে আঘাত হানে। সেই দুর্ঘটনায় মারাত্মক আহত যশিকাকে ছয় মাস বিশ্রামে থাকতে হয়েছিল। কিন্তু ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন যশিকার সবচেয়ে কাছের বন্ধু ভাল্লিচেত্তি পবনি। বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে তখন বলা হয়েছিল, যশিকা ও তার বন্ধুরা মাদক সেবন করে গাড়ি চালাচ্ছিলেন। যদিও পুলিশ নিশ্চিত করেছে, ঘটনার আগে মাদক সেবন করেননি তারা।

গত বছর যশিকা আনন্দ নিজের অপরাধবোধ থেকে বন্ধুর পরিবারের কাছে ক্ষমা চেয়ে একটি নোট লিখেছিলেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি সত্যিই তোমাকে প্রতিটি সেকেন্ড মিস করি পাভানি। আমি জানি তুমি কখনোই আমাকে ক্ষমা করতে পারবে না। আমি সত্যিই দুঃখিত। আমি তোমার পরিবারকে এমন ভয়ংকর পরিস্থিতিতে ফেলেছি। শুধু জানি, আমি তোমাকে প্রতি সেকেন্ডে মিস করি। আশা করি, তোমার আত্মা শান্তিতে থাকবে। আশা করি, একদিন তোমার পরিবার আমাকে ক্ষমা করবে। আমি চিরকাল আমাদের স্মৃতি লালন করব।’

২০১৬ সালে তামিল সিনেমা ‘ভালাই ভেন্ডম’-এ একজন সাঁতার প্রশিক্ষকের চরিত্রে অভিনয় করে বড় পর্দায় অভিষেক হয় যশিকার। ওই বছরই ‘ধুরুবঙ্গল পাথিনারু’-তে অভিনয় করে তিনি ব্যাপক সাফল্য অর্জন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ