চট্টগ্রামে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৫, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রামে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১৬, ২০২৩ ৫:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১৬, ২০২৩ ৫:৫০ অপরাহ্ণ

 

চট্টগ্রামের কাজীর দেউড়ি মোড় এলাকায় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে কাজীর দেউড়ি এলাকার নসিমন ভবন বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এখন পর্যন্ত পরিস্থিতি থমথমে আছে। এতে দুপাশে বন্ধ হয়ে যায় যান চলাচল।

সংঘর্ষ চলাকালে কাজীর দেউড়ি মোড়ে পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পরে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ