চবি ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চবি ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী শামীমা সীমাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর চকবাজার থানার গোলপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করছে পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীমা সীমা গোলপাহাড় মোড়স্থ একটি অফিসের ফ্রন্ট ডেস্কে কাজ করতেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নারীদের গ্রুপ ‘সংগ্রাম’–এর নেতৃত্ব দিতেন। শামীমা সীমা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। আওয়ামী লীগের সময় বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে চাকরিও নেন। ৫ আগস্টের পর আর যাননি চাকরিতে।

জানা যায়, নগরীর গোলপাহাড় এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বের হওয়ার সময় স্থানীয় কিছু লোকজন তাকে অবরুদ্ধ করেন। খবর পেয়ে চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।

চকবাজার থানার ওসি জাহেদুল কবির বলেন, বিক্ষুব্ধ কিছু লোকজন চবি শাখা ছাত্রলীগের এক নেত্রীকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ