চাঁদাবাজির অভিযোগে না’গঞ্জের আড়াইহাজারেথানার এসআই হাসনাঈন ক্লোজড
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬ ১:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬ ১:২৬ পূর্বাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার সাব-ইন্সপেক্টর (এসআই) হাসনাঈন আহমেদকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) রাতে তাঁকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। দায়িত্ব পালনকালে চাঁদাবাজি, হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁকে ক্লোজড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনকালে মানুষের কাছ থেকে অর্থ আদায়, হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে ওই কর্মকর্তার বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়।
সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মো. মেহেদী ইসলাম বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়ায় এসআই হাসনাঈদ আহমেদকে ক্লোজড করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ