চাঁদ দেখা যায়নি, মালয়েশিয়ায় ঈদ শনিবার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাঁদ দেখা যায়নি, মালয়েশিয়ায় ঈদ শনিবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০২৩ ৭:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০২৩ ৭:১৫ অপরাহ্ণ

 

মালয়েশিয়ায় বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার (২২ এপ্রিল)। 

মালয়েশিয়ার ‘কিপার অব দ্য রুলারস সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ বলেন, ইয়াং ডিপারতুয়ান আগাং (প্যারামাউন্ট রুলার প্রধান) আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ মালয়শীয় শাসকদের সঙ্গে আলোচনার পরে ঈদের তারিখ ঘোষণায় সম্মতি দিয়েছেন। 

শনিবার ঈদ হওয়ায় এ বছর একদিন বেশি ছুটি পাচ্ছেন মালয়েশীয়রা। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগেই ঘোষণা দিয়েছিলেন, শনিবার ঈদ হলেও শুক্রবার থেকেই শুরু হবে সরকারি ছুটি। আর ঈদের দ্বিতীয় দিনের ছুটি রবিবারে পড়ায় সেটি পাওয়া যাবে সোমবার। সূত্র: মালয় মেইল

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ