চেকাপ করাতে সিঙ্গাপুরে মোশাররফ হোসেন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চেকাপ করাতে সিঙ্গাপুরে মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
শারীরিক চেকআপে সিঙ্গাপুরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তিনি সিঙ্গাপুর রওনা হয়েছেন বলে জানান তার ছেলে ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন।

সাংবাদিকদের তিনি বলেন, নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন খন্দকার মোশাররফ হোসেন। ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তিনি চেকআপ করাবেন।

খন্দকার মোশাররফের সঙ্গে তার সহধর্মিণী বিলকিস আক্তার হোসেন রয়েছেন।

২০২৪ সালের ২৭ জানুয়ারিতে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে খন্দকার মোশাররফের মস্তিস্কে সফল অস্ত্রোপচার হয়। চিকিৎসা শেষে তিনি ২১ ফেব্রুয়ারি দেশে ফেরেন। ২০২৩ সালের ১৭ জুন রাজধানীতে বিএনপির এক পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর সেখানকার চিকিৎসকদের পরামর্শে গত ২৭ জুন সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হয় তাকে। সেখানে দুই মাস ১০ দিন চিকিৎসার পর ৫ সেপ্টেম্বর তিনি ঢাকায় ফিরেন।

পরে আবার অসুস্থ হয়ে পড়লে ৫ ডিসেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে আবারও তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সর্বশেষ গত ১২ ফেব্রুয়ারি চিকিৎসার ফলোআপ হিসেবে সিঙ্গাপুর যান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ