ছবিতে দেখুন দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছবিতে দেখুন দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২ ৯:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২ ৯:৪৯ অপরাহ্ণ

 

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো বাংলাদেশের প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি টুর্নামেন্ট ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’।  আজ শুক্রবার মওলানা ভাসানী স্টেডিয়ামে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে বহুল কাঙ্খিত এই হকি আসরের। পাঠকদের জন্য রইল উদ্বোধনী অনুষ্ঠানের কিছু মুহূর্ত। ছবিগুলো তুলেছেন মীর ফরিদ

বসুন্ধরা গ্রুপের স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এসিই’র পৃষ্ঠপোষকতায় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি টুর্নামেন্ট চালুর মাধ্যমে নতুন যুগে পা রাখল বাংলাদেশের হকি। আসরের উদ্বোধন ঘোষণা করেন হকি ফেডারেশনের চেয়ারম্যান এয়ার চিফ মার্শাল আব্দুল হান্নান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান, ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও এসিই’র চিফ প্যাট্রোন সাফওয়ান সোবহান।

‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’র উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল অ্যাভাটার ড্যান্স। লেজারের মাধ্যমে এই অ্যাভাটার ড্যান্স আয়োজন করা হয়। দেশের হকিতে এই প্রথম মাস্কটও দেখেন হকিপ্রেমীরা।

হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো শতভাগ ই-টিকেটিং কার্যক্রম চালু করেছে। এর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ই-টিকেটিং যুগের সূচনাও ঘটছে। কিউ আর কোডের মাধ্যমেও টিকিট ক্রয় করতে পারবে দর্শকরা।

এবারের আসরে অংশগ্রহণ করছে ৬টি ফ্রাঞ্চাইজি। প্রথম পর্বের শীর্ষ চার দল খেলবে পরের রাউন্ডে। প্রথম রাউন্ডের শীর্ষ দুই দল কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। সেই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে।

ম্যাচের বিজিত দল আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাবে তৃতীয় ও চতুর্থ স্থানের মধ্যকার এলিমিনেটরে বিজয়ী দলের বিপক্ষে। ১৭ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল।

আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে একমি চট্টগ্রাম এবং সাইফ পাওয়ার খুলনা। ছুটির দিন হওয়ায় হকি স্টেডিয়ামে ছিল দর্শকদের ভিড়। প্রায় দুই হাজারের বেশি দর্শক সমাগম হয় মাঠে।

মওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়াম থেকে দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন টি-স্পোর্টস।

মাঠে দর্শক টানা ফ্রাঞ্চাইজি হকির অন্যতম প্রধান উদ্দেশ্য। প্রথম দিনেই সেই উদ্দেশ্য অনেকাংশে সফলই বলা যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ