ছাত্রশিবিরের বেইমানি ইতিহাসের পাতায় লেখা থাকবে: উমামা ফাতেমা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩০, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রশিবিরের বেইমানি ইতিহাসের পাতায় লেখা থাকবে: উমামা ফাতেমা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতির সঙ্গে ছাত্রশিবিরের বেইমানি ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। তিনি ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আজ বুধবার সকাল পৌনে ৬টায় এক ফেসবুক পোস্টে এ কথা লেখেন।

ফেসবুক পোস্টে উমামা বলেন, ‘কারচুপির নির্বাচনের জন্য ১৪০০ মানুষ মরছে! একি ইতিহাস, একি ব্যবস্থা। মাঝে দিয়ে এতগুলা পরিবার নিঃস্ব হলো। অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে। বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে।’

ইসলামী ছাত্রশিবির প্রসঙ্গে উমামা বলেন, ‘নিজেদের হীনস্বার্থের জন্য ইসলামি ছাত্রশিবির কি পরিমাণ বেইমানি করেছে জাতির সঙ্গে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে।’

ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী হিসেবে উমামা ফাতেমা পেয়েছেন ৩৩৮৯ ভোট। তবে ভোটের ফল ঘোষণার আগেই নির্বাচন বর্জন করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ