ছুটিতে এসে প্রতিপক্ষের হামলায় সৌদি প্রবাসীর মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছুটিতে এসে প্রতিপক্ষের হামলায় সৌদি প্রবাসীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ ৪:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ ৪:১৭ অপরাহ্ণ

 

নড়াইল প্রতিনিধি

প্রতিপক্ষের হামলায় নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের চরশুকতাইল গ্রামে সৌদি প্রবাসী আকরাম শেখ (৪৫) নিহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এলাকায় আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটে। নিহত আকরাম চরশুকতাইল গ্রামের হেকমত শেখের ছেলে।

সৌদি আরব থেকে সম্প্রতি বাড়িতে আসেন আকরাম। ওই গ্রামের আনসার জমাদ্দার ও হেকমত শেখের লোকজনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিহতের পরিবার জানায়, বুধবার সন্ধ্যায় আকরাম শেখ গ্রামের চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় আনসার জমাদ্দারের লোকজন অতর্কিত ভাবে আকরামকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াগাতী থানার ওসি শরিফুল ইসলাম বলেন, এ হত্যাকান্ডের সাথে জড়িতদের আটকে অভিযান অব্যাহত আছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ