জনগণকে অনুষ্ঠিতব্য পাঁচ সিটি নির্বাচন বয়কটের আহ্বান বিএনপির - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণকে অনুষ্ঠিতব্য পাঁচ সিটি নির্বাচন বয়কটের আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১৬, ২০২৩ ৯:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১৬, ২০২৩ ৯:১৭ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

অনুষ্ঠিতব্য পাঁচ সিটি করপোরেশন নির্বাচন জনগণকে বয়কট করার আহ্বান জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এর আগে গতকাল সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির স্থায়ী কমিটির সভা মনে করে, জাতীয় নির্বাচনের পূর্বে এই সরকারের অধীনে নির্বাচন কমিশন ঘোষিত সিটি নির্বাচন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এদের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু হবে না বিধায় সিটি নির্বাচনও একইভাবে সরকার নিয়ন্ত্রিত হবে। এতে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে না। বিএনপি এই অর্থহীন নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটি এই অর্থহীন নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। সভায় দলের চলমান আন্দোলনে সব গণতান্ত্রিক শক্তিকে মাঠে নামানোর বিষয় নিয়েও আলোচনা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ