জনপ্রতিনিধিরা শাসক নয়, হবে খাদেম: সেলিম উদ্দিন - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনপ্রতিনিধিরা শাসক নয়, হবে খাদেম: সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫ ১২:৪৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫ ১২:৪৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। বুধবার রাতে কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় এই কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ১৯ জুলাই জাতীয় সমাবেশের দিন রাজধানীর প্রতিটি প্রান্তে জনস্রোত তৈরি করতে জামায়াতের কর্মীদের নিরলস পরিশ্রম করতে হবে। জামায়াত ঘোষিত ৭ দফা আদায়ের মাধ্যমে বাংলাদেশ নতুন একটি সুন্দর সমাজ বিনির্মাণে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

সেলিম উদ্দিন বলেন, নতুন বাংলাদেশের প্রতিটি প্রান্তর হবে বৈষ্যমহীন, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ জনপদ। যে জনপদে মানুষের অধিকার নিশ্চিতে তাকে কারো কাছে ধরনা দিতে হবে না।জনপ্রতিনিধিরা শাসক নয়, হবে খাদেম। জামায়াত সে ধরনের সমাজ কায়েমে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তিনি দেশবাসীকে বিশেষ করে রাজধানীবাসীকে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশে যোগদানের আহবান জানান।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য জিল্লুর রহমান, আহসান উল্লাহ, ইউসুফ আলী মোল্লা, কলিম উল্লাহ, আবু সাঈদ মন্ডল ও এস এম মনির আহমেদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ