জরুরী বৈঠকে বসেছে ডিএমপি, আসবে নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ২৬, ২০২৩ ৪:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ২৬, ২০২৩ ৪:৪৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
আগামীকাল বৃহস্পতিবার বিএনপি, যুবলীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সমাবেশ কর্মসূচিকে ঘিরে রাজধানীতে এক ধরনের শঙ্কা বিরাজ করছে। এ অবস্থায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও করণীয় নির্ধারণে দফায় দফায় জরুরি বৈঠক করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ।
বুধবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১২ টা থেকে রাজধানীতে ডিএমপি হেডকোয়ার্টারে দফায় দফায় বৈঠকে বসছেন সংস্থাটির গোয়েন্দা বিভাগ, ট্রাফিক বিভাগ, ক্রাইম অ্যান্ড অপারেশন্সসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সূত্রে জানা যায়, এ বৈঠক থেকেই সিদ্ধান্ত আসবে- কোন কোন দল সমাবেশের অনুমতি পাবে আর কোন কোন দল অনুমতি পাবে না।
জনতার আওয়াজ/আ আ