জলবায়ু পরিবর্তন কেবল হুমকি নয় বরং মানুষের অস্তিত্বগত চ্যালেঞ্জ’ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জলবায়ু পরিবর্তন কেবল হুমকি নয় বরং মানুষের অস্তিত্বগত চ্যালেঞ্জ’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২৮, ২০২৪ ২:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২৮, ২০২৪ ২:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন কেবল একটি হুমকি নয় বরং একটি মানুষের অস্তিত্বগত চ্যালেঞ্জ।

শনিবার (২৭ জুলাই) আজারবাইজানের শামাখিতে অনুষ্ঠিত দুই দিনের হেড অব ডেলিগেশন রিট্রিট প্রোগ্রামের সমাপনী অধিবেশনে মন্ত্রী এসব কথা বলেন।

স্বল্পোন্নত দেশগুলির (এলডিসি) প্রতিনিধিত্ব করার জন্য কপ২৯ আজারবাইজান প্রেসিডেন্সি মনোনীত মন্ত্রী মুখতার বাবায়েভ এলডিসি দেশগুলোর পক্ষে বক্তব্য রাখেন সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, বিভিন্ন স্বল্পোন্নত দেশে ইতোমধ্যে জলবায়ু পরিবর্তনের অনুভূতি গুরুতর। বিস্তৃত প্রভাবগুলো অনেক দীর্ঘতর চ্যালেঞ্জের শুধুমাত্র শুরু।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মেটাতে যথাসময়ে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড বিতরণ নিশ্চিত করতে সব দেশকে কপ২৯ এ ফান্ড কার্যকর করার উপায় বের করতে হবে। এ সময় তিনি নতুন জলবায়ু অর্থায়ন লক্ষ্য চূড়ান্ত করার, আর্টিকেল ৬ কার্বন মার্কেটের নিয়মগুলি সম্পন্ন করার কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ