জাতীয়তাবাদী ওলামা দলের বিভিন্ন পদে রদবদল - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয়তাবাদী ওলামা দলের বিভিন্ন পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৫, ২০২৪ ১০:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৫, ২০২৪ ১০:৪৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বিভিন্ন পদে ব্যাপক রদবদল করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। তন্মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজাকে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। দলের আহ্বায়ক অধ্যক্ষ শাহ মোহা. নেছারুল হক স্বাক্ষরিত আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একইসঙ্গে ওলামা দলের কেন্দ্রীয় কমিটির কয়েকটি শূন্য পদে নতুনভাবে পদায়ন করা হয়েছে। এরা হলেন- যুগ্ম আহ্বায়কের শূন্য পদে ক্বারী গোলাম মোস্তফা, অধ্যাপক খায়রুজ্জামান রঞ্জু, মাওলানা আবু বকর চাখারী, মাওলানা মো. নাসির উদ্দিন, হাফেজ মো. জসিম উদ্দিন, হাফেজ রফিকুল ইসলাম, হাফেজ আবদুর রহিম, মাওলানা মো. মাসুম বিল্লাহ, হাফেজ মো. নুরুল হক, মাওলানা রফিকুল ইসলাম আসলামী, মাওলানা আব্দুল জব্বার শাকিল, মাওলানা মো. তাজউদ্দিন, হাফেজ কুতুব উদ্দিন, মাওলানা আবু সাঈদ মো. আনোয়ার হোসেন ও মাওলানা শাহাদাত হোসেন সবুজ।

ঢাকা উত্তর ও দক্ষিণের নতুন কমিটি:
এদিকে ওলামা দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুনভাবে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মহানগর উত্তরের আহবায়ক হিসেবে হাফেজ জাহাঙ্গীর আলম চৌধুরী ও মুফতি রিয়াজুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। যুগ্ম আহবায়কবৃন্দ হলেন- মাওলানা মো. আশরাফ আলী, মাওলানা তানভীর আহমেদ, মাওলানা মো. আশরাফ আলী, মাওলানা মো. ফরহাদ হোসেন হিজবুল্লাহ, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা আব্দুস শহীদ, মাওলানা মীর হোসেন, মুফতি আশরাফুল আলম, মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ নায়েব আলী, মাওলানা নিজাম উদ্দিন মিসবাহ, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আবদুল আজিজ, মুফতি মাওলানা আহমেদ সালেহ তাউসিফ, মাওলানা সাবিথ ইমরান, মাওলানা আনিসুর রহমান, হাফেজ মাওলানা ইবারহিম, মাওলানা কবির হোসেন ও মাওলানা সাঈদ আহমেদকে মনোনীত করা হয়।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হিসেবে মাওলানা আলমগীর হোসেন খলিলী ও মাওলানা তাজুল ইসলামকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। যুগ্ম আহবায়ক হিসেবে আছেন যথাক্রমে মাওলানা শফিকুল ইসলাম সজিব, মাওলানা মো. আতিকুল ইসলাম, হাফেজ মাওলানা নূরে আলম, হাফেজ জিয়াউল হাসান, মাওলানা আব্দুল হাই, মাওলানা সোহরাব হোসেন, হাবিবুর রহমান, হাফেজ মোহাম্মদ আলী ও হাফেজ মো. মিজানুর রহমানকে মনোনীত করা হয়েছে।

ওলামা দল থেকে অব্যাহতি
এছাড়া ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা মাহমুদুল হাসান শামীম ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আবু বকর শিবলীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের কারণে দলের প্রাথমিক সদস্যপদ সহ সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে ওলামা দলের বিজ্ঞপ্তিতে বলা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ