জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীদের অবস্থান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ

 

গাজীপুর প্রতিনিধি

অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের শিক্ষা কার্যক্রম সুনির্দিষ্ট ভাবে চালানোর দাবিতে গাজীপুরস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান ধর্মঘট করছে শিক্ষার্থীরা। এর ফলে, সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা কেউ বিশ্ববিদ্যালয় প্রবেশ করতে পারছেন না।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০২৪-২৫ সেশনে অন ক্যাম্পাস অনার্স ভর্তি সার্কুলারের ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করে ছাত্র-ছাত্রী এবং অনার্সের তৃতীয় ব্যাচের ভর্তি সার্কুলারের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রেরিত ছাত্র-ছাত্রীদের স্বার্থের বিরুদ্ধে ইস্যুকৃত চিঠি প্রত্যাহারের ব্যাপারে ভিসির আশ্বাসের পরে দীর্ঘদিন অতিবাহিত হলেও অদ্যাবধি কোনো কার্যকারি পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই অবিলম্বে তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য সুস্পষ্ট ঘোষণা দিতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ