জাতীয় পার্টি এখন নিজস্ব রাজনীতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে : চুন্নু - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় পার্টি এখন নিজস্ব রাজনীতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে : চুন্নু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ৬, ২০২২ ২:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ৬, ২০২২ ২:৩৩ অপরাহ্ণ

 

জাতীয় পার্টি এখন কারও দালালির রাজনীতি করে না। নিজস্ব রাজনীতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর নেতৃত্বের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়ে দেখা করতে যান।

এ সময় গাইবান্ধা উপ-নির্বাচন ও জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার দাবি জানায় দলটি। এছাড়া অনুষ্ঠেয় নির্বাচন সম্পর্কে কিছু সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন সিইসির কাছে। সিইসির সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

রওশন এরশাদ জাতীয় পার্টির কাউন্সিল দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জাতীয় পার্টির মহাসচিব, আমার জানামতে কোনো কাউন্সিল নাই। কে কোন কাউন্সিল করলো, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, সম্পর্কও নেই। আমাদের দলের দুই একজন বিশৃঙ্খলা করেছিল, সেজন্য তাদের আমরা অব্যাহতি দিয়েছি।

‘সম্প্রতি আওয়ামী লীগও তাদের দলের একজন সংসদ সদস্যকে অব্যাহতি দিয়েছে। তারাও কিন্তু দলের বিশৃঙ্খলার জন্য তাকে অব্যাহতি দিয়েছে। দলের সাংগঠনিক নিয়ম মেনেই আমরা তাদের অব্যাহতি দিয়েছি।’

চুন্নু বলেন, জাতীয় পার্টির মহাসচিব হিসেবে বলছি আমাদের কোনো কাউন্সিল নেই। কে বা কারা কাউন্সিল ডাকে সেটাও জানি না। জাতীয় পার্টির নামে আরও বহু দল আছে। তাতে আমাদের কিছু আসে যায় না। আমাদের বর্তমান চেয়ারম্যান বা কো-চেয়ারম্যানের পক্ষ থেকে একটি লোকও কোথাও জায়নি।

‘আমাদের বর্তমান সাংগঠনিক কাঠামো অনুযায়ী এখনও কেউ দল ছেড়ে যায়নি। কারণ জাতীয় পার্টি এখন কারও দালালি রাজনীতি করে না। জাতীয় পার্টি এখন নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ