জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ

 

জাতীয় প্যারেড স্কয়ারে বিজয় দিবসে কুচকাওয়াজ প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার কন্যা সায়মা ওয়াজেদ ও নাতনি সামা হোসাইন উপস্থিত ছিলেন।

আজ (১৬ ডিসেম্বর) ৫২তম বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড চত্বরে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী সেখানে আকর্ষণীয় মার্চ পাস্ট, দর্শনীয় ফ্লাই-পাস্ট ও এরোবেটিক ডিসপ্লে উপভোগ করেন। প্যারেডে বিভিন্ন কন্টিনজেন্টের মার্চ পাস্টের পর যান্ত্রিক বহরে সুসজ্জিত সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য সমরাস্ত্রসমূহ প্রদর্শন করা হয়।

এর আগে সকাল ১০টা ২২ মিনিটে প্রধানমন্ত্রী প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে মঞ্চের দিকে অগ্রসর হওয়ার সময় আনুষ্ঠানিক একটি মোটর শোভাযাত্রা, অশ্বারোহী এবং মিলিটারি পুলিশের দল স্কট করে তাকে মঞ্চে নিয়ে যায়। সশস্ত্র বাহিনীর একটি চৌকষ দল মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রীকে সালাম জানায়। তিনি সালাম গ্রহণ করেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং মুক্তিযুদ্ধবিষয়ক সচিব প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ