জাপাকে নিষিদ্ধ করতে হবে, কারণ তারা আ. লীগকে পুনর্বাসন করতে চায় - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০১, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাপাকে নিষিদ্ধ করতে হবে, কারণ তারা আ. লীগকে পুনর্বাসন করতে চায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫ ১:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫ ১:৩১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান। রবিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।

ড. আব্দুল মান্নান তার পোস্টে বলেন, ‘জাতীয় পার্টি এখন মুসলিম লীগের চেয়েও খারাপ অবস্থায় চলে গেছে। তবে তাদের নিষিদ্ধ করতে হবে, কারণ তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়।

প্রসঙ্গত, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি।

তার এমন ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো তার এ বক্তব্যকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা বলে আখ্যা দিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ