জামায়াতের আমীরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামায়াতের আমীরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ১৪, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ১৪, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার (ভারপ্রাপ্ত) নার্দিয়া সিম্পসন।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিং করেন জামায়াত আমীর

ব্রিফিংয়ে ড. শফিকুর রহমান বলেন, আমাদের আজকের বৈঠকটি ছিল অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এবং সফল একটি বৈঠক। এখানে আমরা দুদেশের বিদ্যমান দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও সম্পর্ক কীভাবে এগিয়ে নিতে পারি সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। বিশেষ করে আমাদের স্কিল ডেভলপমেন্ট প্রোগ্রামসমূহে অস্ট্রেলিয়ান সরকার আগামী দিনগুলোতে কীভাবে অর্থবহ সহযোগিতা করতে পারে সে ব্যাপারেও কথা বলেছি। আমাদের দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে অস্ট্রেলিয়া সরকার আরও কী ভূমিকা রাখতে পারে সেটাও আমরা আলোচনা করেছি।

তিনি আরও বলেন, গত জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে আমাদের বহু লোক আহত হয়ে চিকিৎসাধীন আছেন। আমি অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের মাধ্যমে অস্ট্রেলিয়ান সরকারকে অনুরোধ জানাতে চাই, আমাদের যে সব লোক তাদের চোখ, হাত, পা এবং অঙ্গ হারিয়ে চিকিৎসাধীন আছেন, তাদের চিকিৎসার ব্যাপারে অস্ট্রেলিয়া সরকার সহযোগিতা করতে পারে। আমরা আরও আশা করছি যে, ভবিষ্যতে অস্ট্রেলিয়ান সরকার বাংলাদেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

এ সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, অধ্যক্ষ মুহাম্মদ শাহাবুদ্দিন ও মোবারক হোসাইন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ