জামায়াতের নায়েবে আমীরের ব্যক্তিগত পিওন হিন্দু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের ব্যক্তিগত পিওন হিন্দু বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যমে সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াতের এই নেতা।
তিনি বলেন, ‘আমি এখন আর প্রাকটিস করি না, জামায়াতের আমীরও করেন না। আমরা এখন আর ডাক্তারি পেশার সাথে নেই। ডাক্তার হিসেবে কিছুটা ক্ষতি আছে, কারণ এখানে আমি আর নেই। কিন্ত আমরা বিশাল একটা জনগোষ্ঠীকে একত্রিত করছি, ইসলামের সাথে ডাকছি। আর আমি ডাক্তার সাথে আছি, আমি এনডিএফের তত্ত্বাবধায়ক। ডাক্তারদের টাচে আছি আমি, এই পেশাকে আরো কীভাবে উন্নত করা যায় ও তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা যায় তা দেখছি।’
তিনি আরও বলেন, ‘আমি ডাক্তারি পেশায় নেই কিন্ত ব্যবসায় আছি। আমার নিজের একটা হসপিটাল আছে। আমার একটা মেডিকেল কলেজও আছে, সেন্ট্রাল মেডিকেল কলেজ। হসপিটাল হচ্ছে কুমিল্লা টাওয়ার, এছাড়া ঢাকায় একটা হসপিটাল আছে ওইটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমি। তাই ডাক্তারদের সাথে আমার সম্পৃক্ততা আছে। জামায়াত আমীরও কিছুদিন প্রাকটিস করেছিল শুরুতে, পরে সাংগঠনিক কাজে ব্যস্ত হওয়ায় পরে আর পারেননি।’
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জামায়াতের এই নায়েবে আমীর বলেন, ‘আমার হসপিটালে কমপক্ষে ৬০-৭০ জন অমুসলিম চাকরি করছেন। কারণ আমরা তো কমিউনাল না, ইসলাম কমিউনাল না। সুতরাং আমরা ইসলামিক আদর্শিক….। আপনি শুনে বিস্মিত হয়ে যাবেন, আমার আমার নিজের পিওন আছেন হিন্দু। মুসলমানও আছে।’
জনতার আওয়াজ/আ আ