জাল সনদধারী শিক্ষকদের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৩, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাল সনদধারী শিক্ষকদের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ২:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ২:৪৭ অপরাহ্ণ

 

জাল সনদের মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সাথে যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজনীয় মানদণ্ড বজায় রাখতে পারছে না সেগুলোর তথ্যও চাওয়া হয়েছে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মহোদয়ের সভাপতিত্বে গত ১৮ জানুয়ারি অভ্যন্তরীণ মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী জাল সার্টিফিকেটের মাধ্যমে নিয়োগকৃত শিক্ষকদের তথ্য এবং যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের কাম্য শিক্ষার্থী নেই এবং এমপিও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাঠাতে হবে।

উল্লিখিত তথ্যাদি এবং সুস্পষ্ট মতামতসহ বিস্তারিত প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে নির্দেশনায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ