জায়েদ-নিপুণের শুনানি পিছিয়েছে - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জায়েদ-নিপুণের শুনানি পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৭, ২০২২ ৮:৫১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৭, ২০২২ ৮:৫১ পূর্বাহ্ণ

 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ-নিপুণের সাধারণ সম্পাদকের পদ নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি পিছিয়ে আগামী রবিবার ধার্য করা হয়েছে।

আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল।

জায়েদ খানের আইনজীবী মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৩ মে শুনানি ৫ জুন পর্যন্ত মুলতবি করেছিলেন আপিল বিভাগ।

উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদে গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন হয়। পরদিন ২৯ জানুয়ারি প্রাথমিক ফলে ইলিয়াস কাঞ্চনকে সভাপতি ও জায়েদ খানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। কিন্তু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফল মেনে নিতে অস্বীকার করেন নিপুণ। এরপরই একে অপরের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন জায়েদ-নিপুণ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ