জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজ বুধবার (২৬ মার্চ) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

পরবর্তীকালে জিয়া পরিবার ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে মূল দলের কেন্দ্রীয় ও ঢাকার দুই মহানগরের নেতারা শ্রদ্ধা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাবিব উন নবী খান সোহেল, আমিনুল হক, রফিকুল আলম মজনু, ডা. রফিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের শীর্ষ নেতারা।

এরপর অঙ্গ ও সহযোগিতা সংগঠনের নেতাকর্মীরা আলাদা আলাদা করে বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ