জিয়া পরিবারের বিরুদ্ধে দুদকের সব মামলা কাল্পনিক : রিজভী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়া পরিবারের বিরুদ্ধে দুদকের সব মামলা কাল্পনিক : রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ১৭, ২০২২ ৮:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১৭, ২০২২ ৮:৫২ পূর্বাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে যারা। কানাডায় বেগম পাড়া তৈরি করেছে সেই শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস দুদকের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দুদকের চেয়ারম্যান হচ্ছেন আওয়ামী লীগের ড্রাইভার, শেখ হাসিনার ড্রাইভার। শেখ হাসিনা যেভাবে বলে আপনি সেইভাবে গাড়ি চালান, যদি বলে ডানে চালান আপনি ডানে চালান, বামে চালাতে বললে বামে চালান, তার নিজস্ব কোন সত্তা নেই। কোন স্বাধীনতা নেই।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী জোবাইদা রহমানের করা আবেদন (লিভ টু আপিল) খারিজের পেছনে লাল টেলিফোনের প্রভাব রয়েছে বলে দাবি করেছেন তিনি।

রবিবার (১৭ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলাদলের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলার প্রতিবাদে এই প্রতিবাদ সভা আয়োজন করা হয়।

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘জরুরি সরকার এবং আওয়ামী লীগের মধ্যে কোন পার্থক্য নেই। এক এগারোর সময় আজকের এই প্রধানমন্ত্রী বলেছিলেন মঈন উদ্দীন-ফখরুদ্দীনের সরকার আমাদের আন্দোলনের ফসল। তাই আমি দুদকের চেয়ারম্যানকে বলবো ডা.জোবাইদা রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার পুত্রবধু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মীনি সেই কারণেই কী এক এগারোর সময় করা মিথ্যা পুরানো মামলা চালু করা হয়েছে? জনগণ তো তাই বিশ্বাস করে। আল্লাহ আপনারকে ক্ষমা করবে না।

রুহুল কবির রিজভী বলেন, দুদক জিয়া পরিবারের বিরুদ্ধে যে মামলা দিচ্ছে তা একটাও সত্য না। সব মামলা কাল্পনিক। নিম্ন আদালতে রায় হলে উচ্চ আদালতে আপিলের সুযোগ থাকে কিন্তু বাংলাদেশের আইন আদালত যে শেখ হাসিনার আঁচলে বন্দি এটার প্রমাণ বেগম খালেদা জিয়া। একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধার স্ত্রী গণতন্ত্রের জন্য বারবার লড়েছেন, দেশে বারবার গণতন্ত্র ফিরিয়ে নিয়েছেন তিন তিনবারের প্রধানমন্ত্রী তার নামে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে বন্দি করে রেখেছে।

পৃথিবীর সকল দৃষ্টান্ত অতিক্রম করে এক নজির সৃষ্টি করেছে আওয়ামী লীগ এবং তাদের প্রশাসন বলেও মন্তব্য করেন রিজভী। তা না হলে একজন স্বাধীনতা ঘোষকের পুত্রবধূ বরেণ্য পরিবারের সন্তান, একজন চিকিৎসক তার বিরুদ্ধে এ কাপুরুষিত মামলা করতে পারতেন না।

তিনি আরও বলেন, ‘সামাজিক ভাবে হেয় করার জন্য জোবাইদা রহমানের বিরুদ্ধে এই মামলাটা হচ্ছে শেখ হাসিনার গভীর চক্রান্ত। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দল সারাদেশে জ্বলে উঠবে।

মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সভায় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম-সম্পাদক হেলেন জেরিন খান, কেয়া প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ