জুয়ার বিজ্ঞাপন শেয়ার করে সমালোচিত নুসরাত জাহান - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুয়ার বিজ্ঞাপন শেয়ার করে সমালোচিত নুসরাত জাহান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ১২:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ১২:৩২ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ভোট নিয়ে নিজ রাজ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই একটি ‘জুয়ার অ্যাপ’র বিজ্ঞাপন ভিডিও শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন কলকাতার অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান।

নেটিজেনদের প্রশ্ন, বাংলায় যেভাবে ভোটে অশান্তি, হিংসার সৃষ্টি হয়েছে, এর মাঝে তরুণ প্রজন্মকে জুয়া খেলার প্ররোচনা জোগাচ্ছেন আপনি?

শনিবার (৮ জুলাই) ভোট অশান্তি নিয়ে যখন কলকতায় তোলপাড়, সেই সময়েই এই বিজ্ঞাপনী ভিডিও শেয়ার করেন নুসরাত। এরপরই ক্ষুব্ধ হয় সাধারণ মানুষ।

কারও প্রশ্ন, পঞ্চায়েতে কতগুলো খুন হয়েছে দেখুন। আপনি তো সংসদ সদস্য, তার উপর সেলেব্রিটি। অন্তত মেরুদণ্ডটা শক্ত রাখুন। আপনাদের উসকানিতে এতগুলো লোক মরছে। রাতে ঘুম হয়?

আবার কারও মন্তব্য, ‘আপনি নাকি সংসদ সদস্য! লজ্জা লাগা দরকার। আপনি বিরক্তিকর একটা মানুষ। এসব না করে একবার খোঁজ নিয়ে দেখুন কতজন পঞ্চায়েত ভোটে খুন হয়েছে। আপনাকে দেখতে কেউ আগ্রহী নয়। আপনার কোনও সম্মান নেই।

আবার কিছু নেটাগরিকের মন্তব্য, ‘সংসদ সদস্য হিসেবে জুয়া খেলার প্রচার করতে আপনার লজ্জা লাগে না?

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ‘জুয়ার’ বিজ্ঞাপনের সেই ভিডিওটি শেয়ার করার পর থেকেই এমন নানা মন্তব্য বিদ্ধ হচ্ছেন এই নায়িকা। যদিও এর পাল্টা জবাবে এখন পর্যন্ত কিছুই বলতে দেখা যায়নি নুসরাতকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ