জুলাইয়ে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা গণঅধিকার পরিষদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাইয়ে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা গণঅধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১, ২০২৫ ১:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১, ২০২৫ ১:২০ পূর্বাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। সোমবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এতে বক্তব্য দেন- গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের সঞ্চালনায় কর্মসূচির ঘোষণা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

৩৬ জুলাই গণঅভ্যুত্থানে মাসব্যাপী কর্মসূচি—

১ জুলাই : কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার- (২০১৮-২০২৪) শীর্ষক আলোচনা সভা।

১৬ জুলাই : জুলাই শহীদ দিবসে জেলায় পর্যায়ে গণহত্যার বিচারের দাবিতে পদযাত্রা।

১৮ জুলাই : কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন শীর্ষক আলোকচিত্রী প্রদর্শনী।

২০ জুলাই : কারাবন্দি ও আহত যোদ্ধাদের স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভা।

২৫ জুলাই : শহীদের স্মরণে উপজেলা পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

২৬ জুলাই : জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনাসভা।

৩১ জুলাই : গণঅভ্যুত্থানে পেশাজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা।

১ আগস্ট : শহীদ মিনারে ঐক্য ও সংহতি সমাবেশ।

৫ আগস্ট : গণঅভ্যুত্থান দিবস উদযাপন।

৮ আগস্ট : জুলাইয়ের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, মাহফুজুর রহমান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ