ঝিনাইদহের মহেশপুরে চা দোকানীকে কুপিয়ে হত্যা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৩, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুরে চা দোকানীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৯, ২০২২ ২:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৯, ২০২২ ২:৫৮ অপরাহ্ণ

 

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ধান্যহাড়িয়া গ্রামে জীবন চৌধুরী ওরফে টিটন (৩০) নামের এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । সোমবার রাত সাড়ে ১১ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত টিটন ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মহেশপুরসহ বিভিন্ন থানায় প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে। যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাহ উদ্দিন জানান, টিটন বাড়ির পাশের নিজের চায়ের দোকানে বসে ছিল। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ৩ টি মোটরসাইকেল যোগে কয়েকজন ব্যক্তি এসে তাকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। মহেশপুর থানার ওসি সেলিম মিয়া বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছি। এই ঘটনা সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রুতই গ্রেফতার করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ