ঝিনাইদহে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক নারীকে গলা কেটে হত্যা। - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৯, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক নারীকে গলা কেটে হত্যা।

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২১, ২০২৩ ৩:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২১, ২০২৩ ৩:৩১ অপরাহ্ণ

 

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলা পাগলাকানাই ইউনিয়নের রাজাপুর গ্রামে মোঃছাঃ জামিলা খাতুন (৪০) স্বামী মো: শরিফুল ইসলাম (৪৫)কে গলাকেটে হত্যা করেছে পাশের বাড়ির করিম নামের এক দুর্বৃত্ত। জানা যায় প্রতিবেশি লম্পট করিম দির্ঘদিন ধরেই জামিলা খাতুনকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো এবং কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারনে শনিবার ভোর আনুমানিক ৬ টার দিকে নিহত জামিলা খাতুন বাথরুমে গেলে লম্পট করিম এসে আবারও কুপ্রস্তাব দেয়, কিন্তু জামিলা খাতুন রাজি না হলে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করার পর পালিয়ে যায়। ঝিনাইদহের সদর থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ মো: শাহিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকান্ডের বিষয়ে তদারকি করেন, সেসময় তিনি সাংবাদিকদের জানান, আমরা খবর পেয়ে দ্রুত এখানে উপস্থিত হয়েছি এখানে জামিলা খাতুন (৪০) নামের একজন নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে, কে হত্যাকান্ড ঘটিয়েছে তা যথাযথ তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ