ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মহান স্বাধীনতা দিবস পালিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মহান স্বাধীনতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৬, ২০২২ ৭:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৬, ২০২২ ৭:৪৮ পূর্বাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালিত হয়েছে। শনিবার মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়। জেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম রাজনৈতি সংগঠন জেলা আওয়ামীলীগ,জেলা বিএনপি, ঝিনাইদহ প্রেসক্লাব,ঝিনাইদহ জেলা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করেন।এছাড়া দিনের কর্মসূচির মধ্যে ছিল স্থানীয় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বর্ণাঢ্য রর্যালীর আয়োজন করা হয়ে র্যা লীটি পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শুরু হয়ে চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডের মুজিব চত্বরে শেষ হয়। পরে শহীদরে প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করে। এদিকে বিএনপির পক্ষ থেকে বর্ণাঢ্য রর্যালীর মাধ্যমে কর্মসুচি পালন করা হয়।দিনটি উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, আলোচনা সভা, হাসপাতাল, জেলখানা, এতিমখানা সমূহে উন্নত মানের খাবার পরিবেশন করা এছাড়াও সন্ধ্যায় পুরাতন ডিসি কোর্টের মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ