টঙ্গীতে কারখানায় আগুন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টঙ্গীতে কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১৭, ২০২৩ ৭:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১৭, ২০২৩ ৭:২৬ পূর্বাহ্ণ

 

গাজীপুরের টঙ্গীতে একটি ডায়িং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীর পাগাড় পাঠানপাড়া এলাকার একটি কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কারখানার শ্রমিকেরা জানান, কারখানাটিতে প্রায় ৫শ থেকে ১ হাজার শ্রমিক কাজ করেন। রবিবার সন্ধ্যায় হঠাৎ কারখানার ভেতরে ধোঁয়া ও আগুনের কুণ্ডলি দেখতে পান শ্রমিকেরা। প্রাথমিকভাবে কারখানার তারা আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হলে পরে টঙ্গী দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হাসান বলেন, কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ