টাঙ্গাইলে ক্যানসার আক্রান্ত প্রবীণ দুই ব্যক্তিকে চিকিৎসা সহায়তা তারেক রহমানের - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টাঙ্গাইলে ক্যানসার আক্রান্ত প্রবীণ দুই ব্যক্তিকে চিকিৎসা সহায়তা তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১১, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১১, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ক্যানসার আক্রান্ত প্রবীণ ব্যক্তি আব্দুস সাত্তার এবং ফজলু খানকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) সকালে ‘আমরা বিএনপি পরিবার’র সিনিয়র সদস্য মাসুদ রানা লিটনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল টাঙ্গাইল জেলার কালিহাতি থানার সহদেবপুর গ্রামে গিয়ে এই মানবিক সহায়তা প্রদান করেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের তত্ত্বাবধানে এই মানবিক কর্মসূচিটি স্থানীয়ভাবে সমন্বয় করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল।

এ সময় প্রতিনিধিদলটি প্রবীণ ব্যক্তি আব্দুস সাত্তার এবং ফজলু খানের পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়।

প্রতিনিধিদলে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য মুসতাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব ও সাবেক ছাত্রনেতা মো. আজমল হায়াত খান (শাওন) প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ