টিসিবির পণ্য নিয়ে কারসাজি হলে কোনো ছাড় নয়: বাণিজ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টিসিবির পণ্য নিয়ে কারসাজি হলে কোনো ছাড় নয়: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২, ২০২২ ১:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২, ২০২২ ১:২৬ অপরাহ্ণ

 

টিসিবির পণ্য নিয়ে কারসাজি হলে কোনো ছাড় নয় এমন হুঁশিয়ারি জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রিতে কোনো ধরনের অনিয়ম ও কারসাজি হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মের প্রমাণ পেলে বিন্দুমাত্র কোনো ছাড় দেয়া হবে না।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাবর রোডে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকিমূল্যে এক কোটি পরিবারকে টিসিবির পণ্য দেওয়া হবে। কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

তবে পেঁয়াজ বিক্রি হবে শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলোতে।

টিসিবি থেকে প্রতি লিটার সয়াবিন তেল কেনা যাবে ১১০ টাকায়। আর প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকায় মিলবে।

এর আগে মে মাসে পণ্য বিক্রির ঘোষণা দিয়ে তা স্থগিত করেছিল টিসিবি। ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শেষ না হওয়ায় তখন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানায় সংস্থাটি।

সবশেষ টিসিবির সেই পণ্য বিক্রির কার্যক্রম আবারো শুরু হলো। পুরো আগস্ট মাসজুড়ে সারাদেশে চলবে টিসিবির পণ্য বিক্রির এই কার্যক্রম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ