ট্রাক নিয়ে প্রচারে নেমেও নৌকার জন্য আক্ষেপ মাহির! - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ট্রাক নিয়ে প্রচারে নেমেও নৌকার জন্য আক্ষেপ মাহির!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারে নেমে পড়েছেন চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে মাহি রাজশাহীর গোদাগাড়ি উপজেলার পাকড়ি ইউনিয়ন থেকে প্রচার শুরু করেন তিনি। এসময় নিজের আক্ষেপের কথাও জানিয়েছেন।

শারমিন আক্তার নিপা মাহিয়া (মাহিয়া মাহি) ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে প্রতীক পেয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের মাঠে নামেন।

মাহিয়া মাহি বলেন, আগে তো সিনেমার পোস্টার দেখতাম, এখন আমি রাজনৈতিক পোস্টার দেখছি। এটা ভালোলাগার বিষয় বলে বুঝানো যাবে না।

মাহির আক্ষেপ- আমার আরও বেশি ভালো লাগত যদি পোস্টারে নৌকা প্রতীক দিতে পারতাম।

এরপর তিনি ওই এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। এ সময় নানান প্রতিশ্রুতিও দেন এই নায়িকা।

চাঁপাইনবাবগঞ্জ-২ থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন মাহি। দলীয় মনোনয়ন না পাওয়ায় রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ