ট্রেলারে জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষির চমক - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১২, বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ট্রেলারে জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষির চমক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১০, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১০, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবিঃ সংগৃহীত
এ সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে নাজিফা তুষি অন্যতম। একের পর এক নতুন সিনেমা ও ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দেশের প্রধানতম অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। গত ঈদে মুক্তি পেয়েছে তুষি অভিনীত নতুন সিনেমা ‘রইদ’। এ সিনেমা দেশের প্রেক্ষাগৃহে দর্শকদের প্রশংসা পাচ্ছে। এবার দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০টি শহরে মুক্তি পেতে যাচ্ছে ‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’। জুনের শেষ সপ্তাহ থেকে বায়োস্কপ ফিল্মসের পরিবেশনায় সিনেমাটি উত্তর আমেরিকার বিভিন্ন শহরে প্রদর্শিত হবে।
এ সিনেমার আলোচনার মধ্যেই নাজিফা তুষি দেখালেন নতুন চমক। দর্শকদের সামনে নতুনভাবে হাজির হয়ে প্রশংসা ও আলোচনায় ভাসছেন এই লাক্স তারকা অভিনেত্রী।
এবার তুষি মুগ্ধতা ছড়ালেন আলোচিত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের হাত ধরে। যিনি ‘লাইভ ফ্রম ঢাকা’ ও ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন। এবার তুষিকে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য সাদ নির্মাণ করেছেন নতুন প্রজেক্ট। এর নাম ‘অ্যানি’। ৮ জুন প্রকাশ পেয়েছে সিরিজটির প্রথম ট্রেলার, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালো সাড়া ফেলেছে।
ট্রেলার থেকে আভাস পাওয়া যায়, এটি ধ্বংসোন্মুখ ও অন্ধকার এক ভবিষ্যতের গল্প, যেখানে ‘রেড ডিজিজ’ নামের একটি রহস্যময় ভাইরাসের থাবায় অবরুদ্ধ পুরো সমাজ। তবে এটি কোনো সাধারণ মহামারি নয়, ট্রেলারের ভাষায় এটি একটি ‘হেট ভাইরাস’ বা ঘৃণার ভাইরাস, যা মানুষের ভেতরে এক ধরনের মারাত্মক আসক্তি তৈরি করে।
এ সংকটের মুখোমুখি দাঁড়িয়ে ‘লাকি সিক্স’ নামের এক পরিবার—যাদের কেন্দ্রবিন্দুতে রয়েছে অ্যানি, বেনি, জেনি, এপ্রিল, মে এবং তাদের একমাত্র ছোট ভাই জুন। এই অদ্ভুত ও বৈরী পরিস্থিতিতে তাদের টিকে থাকার লড়াই এবং ভেতরের মনস্তাত্ত্বিক রূপান্তরই যেন এর গল্প।
পুরো ট্রেলারজুড়েই নীলচে ও অন্ধকার রঙের আবহ ব্যবহার করা হয়েছে, যা দর্শকদের মনে অন্যরকম এক উন্মাদনা তৈরি করেছে।
সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। পুরো ট্রেলারে তার উপস্থিতি বেশ জোরালো ও ইনটেন্স। তবে ট্রেলারটির সবচেয়ে বড় চমক ছিল ঢালিউডের বাণিজ্যিক ধারার নায়ক সাইমন সাদিক। বাণিজ্যিক ধারার নায়কের খোলস ভেঙে আবদুল্লাহ মোহাম্মদ সাদ তাকে নতুনভাবে আবিষ্কার করেছেন। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন প্রমুখ।
ট্রেলারের শেষ সংলাপ—‘এখন তুমি কী করবে অ্যানি?’ যা দর্শকদের মনে কৌতূহল ও উন্মাদনা বাড়িয়ে দিয়েছে। ওটিটি প্লাটফর্মের জন্য নির্মিত সাদের প্রথম এই সিরিজটি মুক্তির আগেই দেশের বাইরে আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নিয়েছে। জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সিরিজ উৎসব ‘সেরিয়েনক্যাম্প-’এর ‘স্পটলাইট: উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে ‘অ্যানি’।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ