ঠাকুরগাঁও সদরে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা কৃষকদের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঠাকুরগাঁও সদরে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা কৃষকদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ণ

 

ঠাকুরগাঁও প্রতিনিধি
ছবি প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার বেশ কিছু স্থানে হঠাৎ করে দমকা হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই আকাশ মেঘলা হয়ে পড়ে এবং শুরু হয় দমকা হাওয়াসহ বৃষ্টি। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় শিলাবৃষ্টি, যা প্রায় ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী হয়।

এ সময় বিভিন্ন এলাকায় মাঝারি থেকে বড় আকারের শিলা পড়তে দেখা যায়। এতে ভুট্টা, গম, লিচু ও আমের মুকুলসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন কৃষকরা।

চন্ডিপুর এলাকার স্থানীয় কৃষক আব্দুল হাই বলেন, ‘হঠাৎ করে এমন শিলাবৃষ্টি হবে বুঝতেই পারিনি। আমার ভুট্টা ও গমের অনেক ক্ষতি হয়েছে। এখন কীভাবে ক্ষতি পুষিয়ে উঠবো বুঝতে পারছি না।’

আরেক কৃষক মো. রফিকুল আলি বলেন, ‘আমের মুকুল ও লিচুর গাছে শিলার আঘাতে অনেক ক্ষতি হয়েছে। এভাবে চলতে থাকলে এ বছর ফলন ভালো হবে না।’

গড়েয়া এলাকার কৃষক জাহাঙ্গীর আলম জানান, ‘মাত্র ১০-১৫ মিনিটের শিলাবৃষ্টিতেই খেতের অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা এখন সরকারের সহযোগিতা আশা করছি।’

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাজেদুল ইসলাম জানান, ‘উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ