ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৮, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিবার্চনে সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরিয়ে দাঁড়িয়েছেন মাহিন সরকার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে মাহিন সরকার বলেন, আমার কাছে সব সময় মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নয় সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তিসমুহের মধ্যে ঐক্য প্রয়োজন। সে জায়গা থেকে আমি মনে করছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে গণঅভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব নির্বাচিত হতে পারে তাহলে যে কারো চাইতে ঢাবি শিক্ষার্থীদের প্রতি তারা বেশি দায়বদ্ধতা অনুভব করবে। কারণ যাদের এর আগে ঢাবি শিক্ষার্থীদের স্বার্থে লড়াই সংগ্রাম করেছে, তারাই তাদের পরিশ্রমের মর্ম বুঝবে এবং তাদের জন্য বেশি কাজ করবে। সে জায়গা থেকে আমার মনে হচ্ছে আবু বাকের মজুমদার জিএস পদে নির্বাচিত হতে পারে, তা আমার বিজয় বলে সূচিত হবে।

তিনি আরও বলেন, আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহবান জানাচ্ছি, আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচন করুন।

সমর্থকদের উদ্দেশে মাহিন সরকার বলেন, যারা আমাকে সমর্থন করেন প্রার্থিতা যেহেতু বাতিল করার সুযোগ নাই, লিস্টে আমার নাম থাকবে কিন্তু আপনারা বাকেরকে নির্বাচিত করুন। আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ