ডাকাতির প্রস্তুতিকালে গোলাপগঞ্জ থেকে ৪ ডাকাতকে গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডাকাতির প্রস্তুতিকালে গোলাপগঞ্জ থেকে ৪ ডাকাতকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১২, ২০২২ ৮:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১২, ২০২২ ৮:৫৮ অপরাহ্ণ

 

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বিভিন্ন দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার মধ্যরাতে লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ঘর ও তালা ভাঙ্গার বিভিন্ন যন্ত্রপাতি এবং গাড়ি চাবি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সাথে আরও কয়েকজন আসামির নাম প্রকাশ করেছে। এছাড়াও তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-গোলাপগঞ্জ উপজেলার বুটিরাপাড়া গ্রামের মৃত ইসহাক আলির পুত্র মো. হারুন রশিদ(৩২), ওসমানীনগর উপজেলার পশ্চিম তিলাপাড়া গ্রামের মহিব উল্লাহর পুত্র নজরুল ইসলাম(৩৩), বালাগঞ্জ উপজেলার নশিওপুর গ্রামের মৃত তৈয়ব আলির পুত্র আবুল হোসেন রিপন (৩৪) ও কিশোরগঞ্জ জেলার নিকলি থানার রসুলপুর গ্রামের মৃত ছেনু মিয়ার পুত্র মোখলেছুর রহমান(৪০)।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ