ডিবি পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিবি পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩ ৮:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩ ৮:৫১ অপরাহ্ণ

 

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় আনোয়ার হোসেন হৃদয় (৪০) নামের এক বিএনপি নেতাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার পর ছয় দিনেও খোঁজ পাওয়া যাচ্ছে না। আজ (২০ ডিসেম্বর)বুধবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তাঁর স্ত্রী আঁখি বেগম। এ সময় তিনি অবিলম্বে স্বামীর সন্ধান দাবি করেন।

আনোয়ার হোসেন হৃদয় কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ভোলতা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কাহালু উপজেলা বিএনপির সহ-দফতর সম্পাদক।

সংবাদ সম্মেলনে আঁখি বেগম বলেন, ‘গত ১৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে শেরপুর পল্লী উন্নয়ন একাডেমির সামনে থেকে ডিবি পরিচয়ধারী সদস্যরা আমার স্বামীকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাঁর সন্ধান পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ‘আমার স্বামী রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। তারপরও তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর শেরপুর থানায় সাধারণ ডায়েরি করলেও পুলিশের কোনো সহযোগিতা পাচ্ছি না।’ তিনি এ সময় তাঁর স্বামীর সন্ধান দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত তাঁদের স্বজন শহিদুল ইসলাম বলেন, ‘গত ১৪ ডিসেম্বর আমরা পল্লী উন্নয়ন একাডেমির মাঠে ফুটবল খেলা দেখতে গিয়েছিলাম। সেখানে চারজন লোক আনোয়ার হোসেনকে নিয়ে চলে যায়। তাদের যে কিছু জিজ্ঞাসা করব, সে সময়ও পাইনি।’

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মোস্তাফিজ হাসান বলেন, এ ঘটনায় ডিবি পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই। তারা যে অভিযোগ করেছে, তা ভিত্তিহীন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ