ঢাকায় শনিবার গণমিছিল কোন পথে জানালো বিএনপি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকায় শনিবার গণমিছিল কোন পথে জানালো বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৭, ২০২৩ ১২:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৭, ২০২৩ ১২:৫৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ৯ সেপ্টেম্বর (শনিবার) ঢাকায় গণমিছিল করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথকভাবে এ গণমিছিল করবে।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সূত্রে জানা গেছে, উত্তর বিএনপির গণমিছিলটি রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে আবুল হোটেল-মালিবাগ রেলগেট-মৌচাক-মালিবাগ মোড়-শান্তিনগর-কাকরাইল মোড়-নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।

অন্যদিকে দক্ষিণ বিএনপির গণমিছিল কমলাপুর থেকে শুরু হয়ে পিরজঙ্গি মাজার-আরামবাগ-ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হবে। দুটি গণমিছিলই দুপুর আড়াইটায় শুরু হবে।

এ গণমিছিল হবে একদফার ষষ্ঠ কর্মসূচি। যুগপৎ আন্দোলনের অন্যান্য জোট ও দল ওইদিন ঢাকায় নিজ নিজ অবস্থান থেকে এ কর্মসূচি পালন করবে।

গত ১২ জুলাই একদফা আন্দোলনের ঘোষণার পর এ পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো ঢাকায় পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান, গণমিছিল ও কালো পতাকা মিছিলের কর্মসূচি করে। সর্বশেষ গত ২৪ ও ২৫ আগস্ট ঢাকাসহ সারাদেশে কালো পতাকা মিছিল করেছে তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ