ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৮, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (১৬ জুন) বেলা পৌনে ১১টার দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫।

ভূমিকম্পের পর ঢাকার অনেক বাসিন্দা ফেসবুকে কম্পন অনুভূত হওয়ার কথা লিখেছেন। তবে এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এরআগে গত ৫ মে ভোরে ভূকম্পন অনুভূত হয় ঢাকায়। রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার সিটি সেন্টার থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে দোহারে। সেদিনও শুক্রবার ছিল।

তার আগে ২৫ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলায় ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ