ঢাকায় কয়েকশ পেশাজীবীর এনসিপিতে যোগদান - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৪, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকায় কয়েকশ পেশাজীবীর এনসিপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২২, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২২, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন কয়েকশ মানুষ। তারা বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য বলে জানা গেছে। তবে তারা তেমন আলোচিত নন।

শুক্রবার (২২ মে) বিকালে জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এনসিপিতে যোগদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার ও যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ কেন্দ্রীয় নেতারা।

প্রতিক্রিয়া ব্যক্ত করেন নতুন যোগদান করা নেতারা। তারা বলেন, তারুণ্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা এনসিপিতে যোগ দিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ