ঢাকা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৯, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের স্থাবর ও অস্থাবর সম্পত্তির বাজেয়াপ্ত করার ফরমায়েশি রায়ের প্রতিবাদে আজ শনিবার (০৭ জানুয়ারি) ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলব অনুষ্ঠিত হয়। এসময় মিছিলটি আশুলিয়া থানার গণ বিশ্ববিদ্যালয় থেকে ঘোড়া পীর বাজারে গিয়ে শেষ হয়।

উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সাদ্দাম, আহ্বায়ক সদস্য মোঃ সাইফুল ইসলাম সুমন, আহ্বায়ক সদস্য মোঃ রুবেল হোসেন , আশুলিয়া থানা ছাত্রদল নেতা মাহাফুজ ইসলাম, সাভার থানা ছাত্রদল নেতা ইমাম, সাভার পৌর নেতা অপু, ধামরাই ছাত্র নেতা তোফাজ্জল, সাভার কলেজ ছাত্র নেতা মোস্তফা, ধামরাই কলেজ ছাত্র নেতা সুমন সহ ঢাকা জেলা ছাত্রদলের অধীনস্থ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ