ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাক কারামুক্ত - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাক কারামুক্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪ ৫:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪ ৫:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। বৃহস্পতিবার (৩০ মে) বিকেল ৪টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

এ সময় কারাফটকে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সরকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, যুবদল নেতা ইয়াসিন ফেরদৌস মুরাদ, ওমর ফারুক কায়সারসহ ঢাকা জেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খন্দকার আবু আশফাক বলেন, ছোট কারাগার থেকে বড় কারাগারে আসলাম। পুরো দেশটাই আজ বন্দিশালায় পরিণত হয়েছে। জাতিকে বন্দিদশা থেকে মুক্ত করতে হলে প্রয়োজন ঐক্যবদ্ধ কঠিন আন্দোলন। আর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সকল ভয়কে জয় করে বিজয় ছিনিয়ে আনতে হবে।

প্রসঙ্গত, গত ২০ মে ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন খন্দকার আবু আশফাক। এদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত ২৭ মে তিনি সব মামলায় জামিন লাভ করেন বলে আইনজীবী জানিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ