ঢাবিতে নুর ও তার সাথীদের উপর ছাত্রলীগের হামলা - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাবিতে নুর ও তার সাথীদের উপর ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২, ২০২৩ ৫:৪২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। বুধবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় গুলশানের লেকশোর হোটেলে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

আরও উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপির সদস্য ইশরাক হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল, তাবিথ আওয়াল, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু।

বিদেশী কূটনৈতিকদের মধ্যে মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিভাগের উপ কাউন্সিলর, জাপান দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর, পাকিস্তান হাইকমিশনের হেড অব চার্জ, জার্মান দূতাবাস, চায়না, রাশিয়া, ডেনমার্কের প্রতিনিধিসহ আরো কয়েকটি দেশের দূতাবাসের প্রতিনিধি উপস্থিত রয়েছেন বলে বৈঠক সূত্র জানিয়েছে।

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরসহ তার সহযোগীদের বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের সংখ্যা নিশ্চিত করা যায়নি।

জানা গেছে, বিরোধী রাজনৈতিক দলের ওপর হামলা-মামলা, জনসাধারণ ও শিক্ষার্থীদের জানমালের ক্ষয়ক্ষতি এবং হয়রানি, মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল হত্যা ও বুয়েট শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ ডাকে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। কিন্তু ছাত্র অধিকার পরিষদের পূর্বঘোষিত কর্মসূচির একই সময়ে পাল্টা কর্মসূচি দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্র অধিকার পরিষদের শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে টিএসসি আসামাত্রই তাদের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ। এ সময় ভিপি নুরের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়ে। নুর ও তার সহযোগীদের মারতে মারতে টিএসসি থেকে দোয়েল চত্বরের দিকে নিয়ে যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ